শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার কাথারিয়া ইউনিয়নের হালিয়াপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কাশেম ঐ এলাকার গুনের বাপের বাড়ির নুরুল আলমের ছেলে।
.png)
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হালিয়াপাড়া বেড়িবাঁধ এলাকার একটি দোকানের পেছন থেকে আবুল কাশেমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে একটি ডাকাতির মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে মামলা হয়েছে।