ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আমবাগানে ঝুলছিল সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৬, ১ সেপ্টেম্বর ২০২৩
আমবাগানে ঝুলছিল সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে রেজাউল করিম (৬০) নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তি শহরের শাহ্পাড়া এলাকার বাসিন্দা। তিনি সোনালী ব্যাংকের ক্যাশিয়ার পদে থেকে ১০ বছর আগে অবসরে যান। 

শুক্রবার শহরের নিশ্চিন্তপুর এলাকার একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে, মরদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানায়, সকালে মরদেহ গাছের সঙ্গে ঝুলে থাকতে দেখে তারা থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

Advertisement

সদর থানার ওসি ফিরোজ কবির বলেন, প্রাথমিকভাবে মরদেহে আঘাতে কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের দাবি, তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তার চিকিৎসার কাগজপত্র দেখে এর সত্যতা পাওয়া যায়। কোনো অভিযোগ না থাকায় জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!