নিহত আফসার আলী ভাটপাড়া গ্রামের চেরু মণ্ডলের ছেলে এবং আহত রকি বালিতিতা ইসলামপুর গ্রামের শফি সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আফসার আলী একজন ভ্যানচালক। সোমবার রাত পৌনে ৮টার দিকে ভ্যান রেখে রাস্তা পারাপারের সময় ঈশ্বরদীর দিকে যাওয়া মোটরসাইকেলটি আফসার আলীকে ধাক্কা দেয়। এতে আফসার আলী ও মোটরসাইকেল আরোহী রকি উভয়ে রাস্তায় ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার চিকিৎসক অলিউজ্জামান পান্না দু’জনকে উন্নত চিকিৎসার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
.png)
নিহতের জামাতা সাহাবুল ইসলাম বলেন, আমার শ্বশুর প্রতিদিনের মতো বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়েছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। রাজশাহী যাওয়ার পথে বানেশ্বর নামক স্থানে শ্বশুর মারা যান।
লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।