ভুক্তভোগী সুমাইয়া আক্তার উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয় একটি মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা (জিমি) ফেসবুক পোস্টে লেখেন, ‘মাদরাসাছাত্রী সুমাইয়া, বয়স ১৮ বছর। মেয়েটি রোববার সকালে পিন মুখে নিয়ে হিজাব পরতে গিয়ে গিলে ফেলেন। সন্ধ্যায় মেয়েটিকে তার মামা চেম্বারে আনেন। আমি সেই পিনটি অ্যান্ডোসকপি করে ফরেন বডি ফরসেপ দিয়ে বের করে আনি। আলহামদুলিল্লাহ, মেয়েটি সুস্থ আছে। হিজাব পরতে গিয়ে কখনো হিজাব পিন মুখে নেবেন না।’
.png)
ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা (জিমি) বলেন, শিক্ষার্থী সুমাইয়া মাদরাসায় যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় পিন মুখে নিয়ে হিজাব পরতে গিয়ে গিলে ফেলেন। পেটে হালকা ব্যথা হয়েছিল তার। পরে একই দিন সন্ধ্যায় বেসরকারি ক্লিনিকে নিয়ে এলে এক্স-রে করে পজিশন দেখি। এরপর জ্ঞান রাখা অবস্থায় অপারেশন ছাড়াই পিনটি আধা ঘণ্টা চেষ্টা করে অ্যান্ডোসকপি করে ফরেন বডি ফরসেপ দিয়ে বের করে আনা হয়েছে।
তিনি আরো বলেন, ওই পিনটি নাভির কাছাকাছি গিয়ে গেঁথে ছিল বলেও জানান তিনি।