৪ বছরের প্রেম, বিয়ের ৭ মাসের মাথায় লাশ হলেন সুইটি
চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রেমের বিয়ের সাত মাসের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন উম্মে সুলতানা সুইটি নামে এক গৃহবধূ।
বৃহস্পতিবার বিকেলে স্বামীর বাড়িতে গলায় ফাঁস দেন তিনি। মৃত সুইটি কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ মুন্সি মিয়ার মেয়ে।
নিহতের বড় বোন মোসাম্মৎ ইয়াসমিন জানান, চার বছর ধরে সুইটির সঙ্গে ভাটিখাইন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার মুছা চৌধুরীর বাড়ির বাসিন্দা মমতাজ আহম্মদের ছেলে রিয়াজ আহমদের প্রেমের চলছিল। চলতি বছরের ১২ মার্চ বিয়ে করেন তারা। বিয়ের আগে কোনো যৌতুক নেবে না বলে জানালেও বিয়ের পর আসবাবপত্র দাবি করেছিলেন রিয়াজ। আসবাবপত্র না দেওয়ায় সুইটিকে কোনো আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক রাখতে দেননি রিয়াজ। একটি ব্যাংকে পিয়নের চাকরি করেন রিয়াজ। শুক্রবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষায় অংশ নিতে সকালে বাড়িতে আসেন রিয়াজ। ওইদিন দুপুরে তাদের ফোনে জানানো হয় সুইটি আত্মহত্যা করেছে।
.png)
পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।