ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লোহার দরজা খুলতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৪, ৫ অক্টোবর ২০২৩
লোহার দরজা খুলতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর
প্রতীকী ছবি

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিলকিস খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে গোডাউনের লোহার দরজার তালা খোলার সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃত বিলকিস সদর উপজেলার আমঝুপি গ্রামের শেখপাড়া এলাকার মইনুদ্দিন ওরফে মনিরের স্ত্রী।

মৃত বিলকিসের প্রতিবেশী পাপ্পু জানান, বিলকিস তার বাড়ির গোডাউনের লোহার দরজা খোলার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

মেহেরপুর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পার্থ সারথি জানান,  হাসপাতালে আনার আগেই বিলকিস খাতুন মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!