ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৯, ২৩ অক্টোবর ২০২৩
দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর যুবককে পিটিয়ে হত্যা
নিহত মো. লিটন

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মো. লিটন নামে নোয়াখালীর এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিনোদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.আবদুল হালিম শাকিল। এর আগে, রোববার রাত দেড়টার দিকে মারা যান লিটন।

নিহত মো. লিটন উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর শরীফপুর গ্রামের আনন্দিগো বাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে।  

Advertisement

দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত নিহতের ছোট ভাই মো. সোহেল জানান, পাঁচ বছর আগে আফ্রিকায় পাড়ি জমান তার বড় ভাই লিটন। গত ১৯ অক্টোবর অস্ত্রধারী কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা জোহানেসবার্গের তার কনফেকশনারি দোকানে এসে চাঁদা দাবি করে। এ নিয়ে সন্ত্রাসীদের সঙ্গে তার বাগবিতন্ডা হয়। এরপর সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সন্ত্রাসীরা তাকে পিটিয়ে আহত করে। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত দেড়টার দিকে মারা যান লিটন।

ইউপি সদস্য মো.আবদুল হালিম শাকিল বলেন, রোববার রাত বাংলাদেশ সময় দেড়টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিটন। এর আগে, ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের তার নিজ কনফেকশনারি দোকানে এ হামলার ঘটনা ঘটে। 

তিনি আরো বলেন, লিটনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!