ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অন্যকে ফাঁসাতে বাবাকে খুন করলেন ছেলে

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৯, ২৬ অক্টোবর ২০২৩
অন্যকে ফাঁসাতে বাবাকে খুন করলেন ছেলে
ফাইল ছবি

লবণের মাঠ নিয়ে নিজ ছেলের ছুরিকাঘাতে জাকের হোছাইন নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাকখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাকের হোছাইন ওই এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পৈত্রিক লবণ মাঠের জমি নিয়ে ওই এলাকার জাকের হোছাইনের সঙ্গে পেচু মিয়ার ছেলে সরওয়ারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে জাকের হোছাইনের সঙ্গে তার আপন ভাতিজা সরওয়ার হোছাইনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচাতো ভাই সরওয়ার হোছাইনকে ফাঁসাতে জাকের হোছাইনকে ছুরিকাঘাত করেন তারই ছেলে বাদশা। এতে গুরুতর আহত হন জাকের হোছাইন।

Advertisement

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সংবাদ পেয়ে কুতুবদিয়া থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

কুতুবদিয়া থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান, নিহত জাকের হোছাইনের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ করেনি। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা সবাই পলাতক রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: খুন
লিংক সফলভাবে কপি হয়েছে!