শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের উজির আলী জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নাজমা আক্তার চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকার রুস্তম ড্রাইভার বাড়ির ইউসুফের মেয়ে।
.png)
ভুক্তভোগী নাজমা অভিযোগ করে বলেন, ৫ বছর আগে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের সিএনজিচালক রাসেলের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় আমার। আমাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকে আমার স্বামী রাসেল বিভিন্ন সময় যৌতুকের টাকার জন্য সংসারে কলহ করতেন। কিছুদিন আগে তিনি তার সিএনজিচালিত অটোরিকশাটি বিক্রি করে দেন।
তিনি আরো বলেন, গত ৬ নভেম্বর নতুন একটি অটোরিকশা কেনার জন্য দুই লাখ টাকা আমার বাবার বাড়ি থেকে এনে দেওয়ার জন্য বাবার বাড়িতে পাঠান। শনিবার দুপুরের দিকে তিনি আমার কাছে টাকা চেয়ে ঘরের জিনিসপত্র ভাঙতে চেষ্টা করেন। এসময় আমি বাধা দিলে আমার শ্বশুর-শাশুড়ির উপস্থিতিতে রাসেল আমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, তৈল জাতীয় পদার্থ দিয়ে শরীরে আগুন দেওয়া হয়েছে। তার শরীরের অনেক জায়গা পুড়ে গেছে।
বেগমগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।