ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৯, ২০ ডিসেম্বর ২০২৩
উখিয়ায় ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় ১ লাখ ৬০ হাজার ইয়াবা এবং মাদক বিক্রির সাড়ে ৩৩ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পালংখালী ইউপির পূর্ব ফাড়ির বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

Advertisement

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক মজুদের খবর পেয়ে পালংখালীর পূর্ব পাড়ির বিল সর্দার বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় এক মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে আটক হয়। পরবর্তীতে তল্লাশী করে তার কাছ থেকে এক লাখ ৬০ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ সাড়ে ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া ১টি এন্ড্রয়েড ও ১টি বাটন মোবাইল উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ী মঞ্জুর আলম প্রকাশ মঞ্জুর মিস্ত্রি ঐ এলাকার আবদুল জাব্বারের ছেলে।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে এবং বিভিন্ন পন্থায় স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রির কথা স্বীকার করেছেন।

উদ্ধারকৃত আলামতসহ আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!