[ দেশজুড়ে ]
চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
চুয়াডাঙ্গার জীবননগরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাদিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জীবননগর পৌর এলাকার তেঁতুলিয়া গ্রামের আলম হোসেনের ছেলে। সাদিকুল ১ বছর ৪ মাস কারাদণ্ডে দণ্ডিত এবং ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি।
জীবননগর থানার ওসি এস. এম জাবিদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে সাদিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার এড়াতে তিনি বার বার ঠিকানা পরিবর্তন করে ৭ মাস পলাতক ছিলেন। তাকে সোমবার চিফ জুডিশিয়াল ম্যাাজিস্টেট আদালতে সোপর্দ করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!