ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
স্বামীকে খুঁজতে গিয়ে নিখোঁজ

১৮ বছর পর মাকে ফিরে পেলেন সন্তানরা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪২, ৪ জানুয়ারি ২০২৪
১৮ বছর পর মাকে ফিরে পেলেন সন্তানরা
ছবি: সংগৃহীত

২০০৫ সাল। স্বামীকে খুঁজতে বাড়ি থেকে বের হন বাকপ্রতিবন্ধী চন্দনা খাতুন। সেই থেকে নিখোঁজ ছিলেন তিনি। তাকে খুঁজতে পত্রিকায় নিখোঁজ সংবাদ প্রকাশ, বিভিন্ন থানায় জিডি এমনকি কবিরাজের কাছে পর্যন্ত গেছেন পরিবারের সদস্যরা। কোথাও সন্ধান মেলেনি চন্দনার। এরপর কেটে গেল ১৮ বছর। ২০২৪ সালের প্রথম দিন একমাত্র ছেলে ফরিদ শেখ এক আত্মীয়কে ডাক্তার দেখাতে যশোর রেল স্টেশনের কাছে যান। দেখেন রেলস্টেশনে হাঁটা চলা করছেন তার মা চন্দনা। 

দৌড়ে যান মায়ের কাছে। মা সন্তানকে চিনতে পেরে বুকে টেনে নেন। মাকে নিয়ে বাড়িতে ফিরে আসেন ফরিদ। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। নারী-পুরুষ-শিশুরা ছুটে আসেন। সবাই চন্দনাকে দেখে অবাক হন। কথা বলতে না পারলেও চোখের ভাষা দিয়ে কাছে টেনে নেন প্রতিবেশী-স্বজনদের। কেও কেও চন্দনাকে ফিরে পাওয়ার আনন্দে কান্নায় ভেঙে পড়েন।

বৃদ্ধা চন্দনা খাতুন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ফুলহরি ইউনিয়নের দেবী নগর গ্রামের মৃত মজিবর শেখের স্ত্রী।  
 
বাকপ্রতিবন্ধী চান্দনা খাতুন মাথা নেড়ে জবাব দেন, খুব ভালো আছেন। হাত নেড়ে জানান, আর বাড়ি ছেড়ে যাবেন না। 

Advertisement

বৃদ্ধা চন্দনার ছেলে ফরিদ শেখ বলেন, যাদের মা-বাবা আছে তারা বুঝতে পারেন। এতদিন সেই সুখ-আনন্দ থেকে বঞ্চিত ছিলাম, বুকে কষ্ট চেপে ধরেছিলাম। এখন অনেক হালকা লাগছে। মনে হচ্ছে সব কষ্ট নেমে গেছে। 

মেয়ে ঝর্ণা খাতুন বলেন, মায়ের ফেরার খবরে গ্রামবাসী একনজর দেখতে ভিড় করেন ভাইয়ের বাড়িতে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!