ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
কর্ণফুলীর আগুনের ভয়াবহ রূপ ধারণ
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম সুগার মিলের আগুন ভয়াবহ রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
সোমবার বিকেল ৪টার দিকে ঐ মিলে আগুন লাগে।
জানা যায়, বিকেল পৌনে ৪টার দিকে কর্ণফুলী থানার ইছানগর এলাকার চিনি মিলটির গোডাউনে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে কর্ণফুলী, আনোয়ারা ফায়ার স্টেশন আগুন নির্বাপণে কাজ করছে।
কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শোয়েব হোসাইন মুন্সী জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে আমাদের ৬ টি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেড়ে গেলে পরে আরো ৬টি ইউনিট যুক্ত হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমকে/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!