সোমবার রাত সোয়া ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছে কোস্টগার্ড, নৌবাহিনীর দুটি ইউনিট এবং বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটির ১৩ সদস্য।
এর আগে, বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
.png)
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের ভয়াবহতা বেশি। তাছাড়া ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। প্রথমে ছয়টি ইউনিট কাজ শুরু করলেও পরে ইউনিট বাড়ানো হয়। বর্তমানে কাজ করছে ১৮টি ইউনিট।