[ দেশজুড়ে ]
সিলেটে ৬৪ বস্তা চিনিসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ
সিলেট মহানগর ডিবি পুলিশের অভিযানে চিনির বড় একটি চালান উদ্ধার করা হয়েছে। এ সময় একটি পিকআপসহ ২ জনকে আটক করা হয়।
শনিবার ভোর সাড়ে ৬টার দিকে সিলেট মহানগর ডিবি পুলিশের একটি টিম এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকা থেকে এসব চিনি উদ্ধার করে। এ সময় দুজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পানাইল পুরানপাড়া গ্রামের তাহির উল্লাহর ছেলে মো. আক্তার হোসেন ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নোয়াগাও (নয়াবস্তি) গ্রামের ফজর আলীর ছেলে দেলোয়ার হোসেন। এর মধ্যে আক্তার হোসেন পিকআপ চালক ও অপরজন চোরাকারবারি।
.png)
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভর্তি ৬৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে। এসবের আনুমানিক মূল্য ৩ লাখ ৮৪ হাজার টাকা। পরবর্তীতে আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!