ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাপের বাড়ি থেকে ছাগল আনতে বললেন স্বামী, ঈদের দিন যে কাণ্ড ঘটালেন গৃহবধূ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৬, ১৭ জুন ২০২৪
বাপের বাড়ি থেকে ছাগল আনতে বললেন স্বামী, ঈদের দিন যে কাণ্ড ঘটালেন গৃহবধূ
ফাইল ফটো

চট্টগ্রামের লোহাগাড়ায় মিছবাউল জান্নাত ফারিন (২১) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন। সোমবার (১৭ জুন) বেলা ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ফারিন উপজেলার চুনতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিরিখিল তালুকদার পাড়ার মো. আরফাতের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য জাফর আলম ঘটনার এ সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রোববার (১৬ জুন) রাতে নিহতের স্বামী কর্মস্থল থেকে বাড়িতে আসেন। এরপর গৃহবধূর বন্ধক রাখা স্বর্ণ তার স্বামীকে এনে দিতে বলেন। তারপর স্বামী গৃহবধূকে তার বাপের বাড়ি থেকে একটি ছাগল এনে দিতে বলেন। এই নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে সোমবার (১৭ জুন) সকাল ১০টার দিকে সবার অগোচরে বিষপান করেন ওই গৃহবধূ।

Advertisement

লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম জানান, বিষপানে মৃত এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!