ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটি সরাতেই বেরিয়ে এলো লাশ, গলায় প্যাঁচানো ছিল ওড়না

যশোর ‍প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২০, ১২ জুলাই ২০২৪
মাটি সরাতেই বেরিয়ে এলো লাশ, গলায় প্যাঁচানো ছিল ওড়না
ফাইল ফটো

যশোরের সদর উপজেলায় সোনাবানু (৪০) নামে এক গৃহবধূর গলায় ওড়না প্যাঁচানো লাশ মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তাকে শ্বাসরোধে হত্যার পর মাটিচাপা দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে সদরের ফতেপুর সন্ন্যাসী বটতলা এলাকায় বাগানের ভেতরে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন সোনাবানু। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরে নিহতের বাড়ি থেকে ৫০০ গজ দূরে একটি বাগানের ভেতর ছড়ানো ছিটানো মাটি দেখতে পান। পরে মাটি সরাতেই বেরিয়ে আসে তার পরনের কাপড়। এরপর পুলিশ এসে মাটি খুঁড়ে গর্ত থেকে লাশ উদ্ধার করে। লাশের গলায় ওড়না প্যাঁচানো ছিল।

Advertisement

কোতোয়ালী মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!