স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে চট্টগ্রাম হেলথ টেকনোলজির সামনে চট্টগ্রাম- ঢাকা মহাসড়কে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ চট্টগ্রামের ব্যানারে স্বতন্ত্র পরিদফতর গঠন, ডিপ্লোমাধারীদের দশম গ্রেড প্রদানসহ ৬ দফার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনের চট্টগ্রাম শাখার আহ্বায়ক হাবিবুর রহমান বাপ্পী। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
রোববারও (৩ নভেম্বর) ৬ দফা দাবিতে শিক্ষার্থীরা একই ধরনের মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচি চলাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেনি। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
.png)