বুধবার (১৫ জুলাই) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুসরাত জাবিন এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন ফারুক শেখ ওরফে গাড়ী ফারুক, নুর উদ্দিন রাজু, জাহাঙ্গীর হোসেন, সোহেল শিকদার, কালু শেখ, সিদ্দিক, ওয়াসিম ও আব্দুর জব্বার। এদের মধ্যে রায় ঘোষণাকালে ফারুক শেখ ওরফে গাড়ী ফারুক উপস্থিত ছিলেন। বাকি আসামীরা পলাতক রয়েছেন।
.png)
রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার রাষ্ট্রপক্ষে আইনজীবী ফারহানা হক ডেইজি জানান, পূর্বশত্রুতার জের ধরে ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহত হায়দার আলীর ভাই তৈয়ব আলী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা করেন। মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়। রায়ে বাকি ৯ জন খালাস। ২০১০ সালের ৩ অক্টোবর চার্জসিট দেয় পুলিশ।