বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার বসুন্দরীতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুটির দাদা তাকে খাবার কেনার জন্য পাঁচ টাকা দেন। পরে শিশুটি বাড়ির পাশের একটি দোকানে চকোবিন কিনতে যায়। এ সময় দোকানি রাজু মোল্লা তাকে একটি প্যাকেটের পরিবর্তে দুটি প্যাকেট চকোবিন দেওয়ার কথা বলেন। শিশুটি একটি প্যাকেট নেওয়ার কথা জানালে কৌশলে তাকে দোকানসংলগ্ন একটি কক্ষে নিয়ে যান রাজু।
.png)
অভিযোগ রয়েছে, সেখানে শিশুটির পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় পাশের বাড়ির এক কিশোরী ডিম কিনতে ওই দোকানে গিয়ে দোকানিকে ডাকাডাকি করেন। একপর্যায়ে রাজু ওই কক্ষ থেকে বেরিয়ে এলে শিশুটি অসংলগ্ন পোশাকে বের হয়ে বাড়িতে গিয়ে মাকে বিষয়টি জানায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন রাজু মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে তেরখাদা থানায় নিয়ে যায়। আটকের সময় স্থানীয়দের মারধরে আহত হওয়ায় রাজুকে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।