ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফতুল্লায় পুলিশকে লক্ষ্য করে গুলি, পিস্তলসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০০, ১৫ আগস্ট ২০২৬
ফতুল্লায় পুলিশকে লক্ষ্য করে গুলি, পিস্তলসহ গ্রেপ্তার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাদক কারবারি ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় একটি বিদেশি পিস্তলসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

আহতরা হলেন এসআই মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার এবং পুলিশ সদস্য রাশিদুল।

শনিবার বিকেলে ফতুল্লার ইসদাইর এলাকায়  এ ঘটনা ঘটে। 

Advertisement

গ্রেপ্তারকৃতরা হলেন জসিম (২৪), মোহন (২৩)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফতুল্লা থানা পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বিকেলে আরবান স্কুলের সামনে সাত থেকে আটজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশ একটি দল। অভিযানকালে মাদক ব্যবসায়ীরা পুলিশের আভিযানিক দলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা আট রাউন্ড গুলি চালায়। এ সময় অস্ত্রধারী মাদক ব্যবসায়ী জসিম (২৪) উরুতে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!