ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৬, ৯ সেপ্টেম্বর ২০২৬
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে অনুষ্ঠিত সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত অতিথিরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক। 

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও কার্যকর করতে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

Advertisement

অনুষ্ঠিত সভায় লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, ওসি মো. নজরুল ইসলাম মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টুসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/DB-M-02
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!