ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সৌদিতে নিহত নাটোরের দুজনসহ ৭ প্রবাসীর মরদেহ ফিরছে গ্রামে

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৯, ৩১ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহত নাটোরের দুজনসহ ৭ প্রবাসীর মরদেহ ফিরছে গ্রামে
"সৌদি আরবে নিহত প্রবাসীর মরদেহ কফিনবন্দী হয়ে পৌঁছাল নিজ গ্রামে; স্বজনদের আহাজারি।"

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার দুজনসহ মোট ৭ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে এসে পৌঁছানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইং থেকে প্রেরিত এক জরুরি তথ্যে এই খবর নিশ্চিত হওয়া গেছে।

​সরকারি সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট ২০২৬ তারিখে রিয়াদের উক্ত সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট ১৬ জন বাংলাদেশি কর্মী প্রাণ হারান। এদের মধ্যে প্রথম দফায় গত ২৭ আগস্ট ৯ জনের মরদেহ দেশে পাঠানো হয়েছিল। পরবর্তীতে বাকি ৭ জনের পরিচয় ডিএনএ (DNA) টেস্টের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হয়।

​বর্তমানে রিয়াদ থেকে সরাসরি ফ্লাইট স্থগিত থাকায় মরদেহগুলো সড়কপথে জেদ্দা নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি ৩৩৬’ ফ্লাইটে স্বদেশের উদ্দেশ্যে রওনা দেয়। ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার) সকাল ৮:০৫ মিনিটে মরদেহবাহী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

​ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া নিহত ৭ প্রবাসীর পরিচয়:

​১. মোহাম্মদ শামীম – পিতা: জাকের আলী, গ্রাম: দিঘীরপাড়, ডাকঘর: খোলাবাড়িয়া, উপজেলা: নলডাঙ্গা, জেলা: নাটোর।

২. মো: সাকির হোসেন – পিতা: মো: রাব্বানি, গ্রাম: খাজুরা, ডাকঘর: জনার্দনবাতি, উপজেলা: নলডাঙ্গা, জেলা: নাটোর।

৩. মো: শাহিন – পিতা: মজনু রহমান, গ্রাম: পার নওগাঁ, ডাকঘর: নওগাঁ সদর, উপজেলা ও জেলা: নওগাঁ।

৪. মো: হাসিবুল হাসান শুভ – পিতা: মো: নাজমুল হুদা, গ্রাম: ডুবাই, ডাকঘর: ইসলামগাথী, উপজেলা: আত্রাই, জেলা: নওগাঁ।

৫. মিনহাজ প্রামাণিক – পিতা: মো: আজ্জাজ প্রামাণিক, গ্রাম: মধ্যযোগালিয়া, ডাকঘর: ধনজের, উপজেলা: আত্রাই, জেলা: নওগাঁ।

৬. মো: মাসিদুল সরদার সজিব – পিতা: মজনু সরদার, গ্রাম: মাধবপুর, ডাকঘর: ভাগনাগরকান্দী, উপজেলা: আত্রাই, জেলা: নওগাঁ।

৭. মো: সাগর আলী – পিতা: আজহার আলী, গ্রাম: সাখনগর, ডাকঘর: ভাগনাগরকান্দী, উপজেলা: আত্রাই, জেলা: নওগাঁ।

​বিমান বিমানবন্দরে অবতরণের পর আইনি ধাপ শেষে স্ব-স্ব স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। নাটোরের দুই সন্তানের মরদেহ পৌঁছানোর পর নিজ গ্রাম নলডাঙ্গায় শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!