ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সালথায় বিদ্যুৎস্পৃষ্টে ৮ বছরের শিশু নাহিদের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

শালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৭, ২ নভেম্বর ২০২৬
সালথায় বিদ্যুৎস্পৃষ্টে ৮ বছরের শিশু নাহিদের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার
সালথা থানা। ফাইল ফটো

ফরিদপুরের সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদ খান (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ খারদিয়া গ্রামের নাজমুল খানের ছেলে। 

নিহতের পরিবার জানান, সোমবার সকালে বাড়ির আশপাশে অবস্থান করার সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে শিশু নাহিদ। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ঘটে যাওয়া এ দুর্ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন দ্রুত নাহিদকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আদরের সন্তান নাহিদের এমন আকস্মিক মৃত্যুতে পাগলপ্রায় মা-বাবা। এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে। মাত্র আট বছর বয়সে শিশুটির এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না কেউই।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক মোল্যা।
 

ডেইলি-বাংলাদেশ/শালথা/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!