ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ১৮ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ
সিরাজগঞ্জে আশা সংস্থার কম্বল বিতরণ। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। শীতের কষ্ট লাঘবে জেলার অসচ্ছল মানুষের মাঝে ৫০০টি কম্বল বিতরণ করেছে সংস্থাটি। এর মধ্যে ২৫০টি কম্বল জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকি ২৫০টি জেলার প্রত্যন্ত চরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসক আমিনুল ইসলামের কাছে ২৫০টি কম্বল হস্তান্তর করেন আশার কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মো. আবুল জলিল, আশা সিরাজগঞ্জ সদর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. ইয়াহিয়া, সদর অঞ্চলের আরএম মো. মিনারুল ইসলামসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা।

আশার বগুড়া ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মো. আবুল জলিল ও সিরাজগঞ্জ জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. ইয়াহিয়া জানান, ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের দুর্ভোগ কমাতে এ কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তারা আরও জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা পালনে আশা নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

শীতের শুরুতেই এমন উদ্যোগে উপকৃত হবেন জেলার প্রত্যন্ত চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার অসচ্ছল মানুষ।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!