ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নরসিংদীতে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৫, ২০ নভেম্বর ২০২৬
নরসিংদীতে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের বারারচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও সংগৃহীত ভিডিও চিত্রের বরাতে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের ওই শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুন জ্বলতে দেখা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। তবে হামলায় জড়িতদের পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় ব্যাংকের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যও পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!