আগামী ১৯ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের তথ্য ই-মেইলে পাঠাতে হবে।
শুক্রবার (১৫ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
.png)
এতে বলা হয়, টিকা দেওয়ার জন্য মাউশির আওতাধীন ঢাকা মহানগরের সব প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য ছক আকারে আগামী ১৯ অক্টোবরের মধ্যে মেইলে ([email protected]) পাঠাতে হবে।
শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে গত বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলক টিকাদান শুরু হয়।