বিশ্বসেরা গবেষকের তালিকায় মাভাবিপ্রবির ১৫ গবেষক
বিশ্বসেরা গবেষক তালিকায় স্থান করে নিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ১৫ জন গবেষক।
সম্প্রতি ২০২১ সালের গবেষণার ওপর বিশ্বসেরা গবেষকদের নাম প্রকাশ করেছে অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স।
র্যাংকিংয়ে বিশ্বের ২১২টি দেশের মোট ৭ লাখ ১১ হাজার ৫৬৮ জন গবেষকের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১,৮৪৯ জন স্থান পেয়েছেন।
মাভাবিপ্রবির গবেষকদের মধ্যে ১ম স্থানে রয়েছেন কাওছার আহমেদ (বাংলাদেশে ৩৯ তম), ২য় স্থানে রয়েছেন বিকাশ কুমার পাল (বাংলাদেশে ৯৩ তম), ৩য় স্থানে রয়েছেন আলী নেওয়াজ বাহার (বাংলাদেশে ১১৪ তম), ৪র্থ স্থানে রয়েছেন কামরুজ্জামান (বাংলাদেশে ৪৬২ তম), ৫ম স্থানে রয়েছেন আনোয়ার হোসেন (বাংলাদেশে ৫৬২তম), ৬ষ্ঠ স্থানে রয়েছেন আহসান হাবিব (বাংলাদেশে ৬৭০তম), ৭ম স্থানে রয়েছেন সাজ্জাদ ওয়াহিদ (বাংলাদেশে ৭৪৫তম), ৮ম স্থানে রয়েছেন সৈয়দ মওদুদ উল হক (বাংলাদেশে ৭৬২ তম), ৯ম স্থানে রয়েছেন তন্ময় রায় তুষার (বাংলাদেশে ৮৯১তম), ১০ম স্থানে রয়েছেন এএসএম সাইফুল্লাহ (বাংলাদেশে ৮৯৫তম), ১১তম স্থানে রয়েছেন জয়নাল আবেদিন (বাংলাদেশে ১১৪৯তম), ১২তম স্থানে মনির হোসেন (বাংলাদেশে ১১৫৯তম), ১৩তম স্থানে রয়েছেন আশিষ সরকার (বাংলাদেশে ১২৯৮তম), ১৪তম স্থানে রয়েছেন একে ওবায়দুল হক (বাংলাদেশে ১৩৮৯তম) এবং ১৫তম স্থানে রয়েছেন মোহাম্মদ বদরুল আলম মিয়া (বাংলাদেশে ১৪১৭তম)।
গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইন্ডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে ১২টি ক্যাটাগরিতে র্যাংকিংটি প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্সে।