সাত কলেজের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ফেব্রুয়ারিতে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের শিক্ষা কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।
সেলিম উল্লাহ খোন্দকার বলেন,করোনার ক্ষতি কাটিয়ে উঠতে আমরা যত দ্রুত সম্ভব পরীক্ষা গুলো নিয়ে নিচ্ছি।এখন আর এক বর্ষের সাথে অন্য বর্ষের মিলানোর সুযোগ নেই। এক বর্ষের পরীক্ষার পর ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত অন্য বর্ষের পরীক্ষা আটকে রাখারও সুযোগ নেই।
আরো পড়ুন: সাত কলেজের ভর্তি পরীক্ষায়ও প্রথম মাদরাসার ছাত্র
.png)
এর আগে গত ৯ ডিসেম্বর সাত কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামালের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের সভায় বিভিন্ন বর্ষের পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এরইমধ্যে ২০১৮ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার সময়সূচি ও ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরনের তারিখ ঘোষণা করা হয়েছে।
আরো পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাটল বাস চালু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণ জানুয়ারি মাসের ১ম সপ্তাহে শুরু হবে। পরীক্ষা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শুরু হবে। এছাড়ও, ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্ব বিশেষ পরীক্ষাও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে শুরু হবে।