ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চলচ্চিত্র সংসদের সভাপতি নিলয়, সম্পাদক সুমন

সিকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ২৬ ফেব্রুয়ারি ২০২২
চলচ্চিত্র সংসদের সভাপতি নিলয়, সম্পাদক সুমন
সভাপতি সব্যসাচী নিলয় ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সুমন। 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি পদে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী সব্যসাচী নিলয় এবং সাধারণ সম্পাদক পদে মাৎস্যবিজ্ঞান অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী গোলাম কিবরিয়া সুমন নির্বাচিত হয়েছে। 

বৃহস্পতিবার কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে এক আলোচনা অনুষ্ঠান শেষে চলচ্চিত্র সংসদের ৪র্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। 

বিদায়ী সভাপতি ইফতেখার আহমেদ ফাগুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র সংসদের উপদেষ্টা প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড, প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, প্রফেসর ড. এম. এম. মাহবুব আলম, সহকারী প্রফেসর পার্থ প্রতিম বর্মন, সহকারী প্রফেসর আমিনুর রশিদ, সহকারী প্রক্টর জাহের আহমেদ এবং সংগঠনটির অন্যান্য সদস্যরা। 

Advertisement

সদ্য বিদায়ী সভাপতি ইফতেখার আহমেদ ফাগুন বলেন, চলচ্চিত্র সংসদ নিয়ে এতদিন যারা কাজ করছে, শ্রম দিয়েছে তারাই নব্য কমিটিতে স্থান পেয়েছে। আমি আশা কঅরি এই কমিটি বিগত কমিটির সফলতাকে ছাপিয়ে যাবে। এসময় তিনি নব্য কমিটির সকলকে অভিনন্দন জানান।

নির্বাচিত সভাপতি সব্যসাচী নিলয় বলেন, সিকৃবি চলচ্চিত্র সংসদের নব্য কমিটি নতুন উদ্দীপনায় কাজ করে যাবে। এছাড়াও চলচ্চিত্র সংসদকে অতিতের ধারাবাহিকতায় ও নব্য কমিটির কর্মতৎপরতায় আরো সামনে এগিয়ে নিতে একসাথে কাজ করে যাবার শাবাদ ব্যক্ত করেন তিনি।।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মুবতাসিম আহমেদ আবির, অনিক সিনহা, আরিফুল ইসলাম, গোলাম কিবরিয়া রাব্বানী, জাকি হোসেন, নাতাশা তাসনিয়া শিপ্রা, সৌরভ দেব, যুগ্ম সম্পাদক শতাব্দী দত্ত শ্রাবণ, ইবনে সিনা সৌরভ, ফরিদুল ইসলাম, হৃদয় গোপ, সিদ্দিকুর রহমান সুজন, কাজী রাকিব উদ্দিন সাব্বির, আল ইমরান তোহা, সাংগঠনিক সম্পাদক মো. রাজিবুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সজীব কুমার, অর্থ সম্পাদক দিপংকর অধিকারী, সহ অর্থ সম্পাদক রবিউল আওয়াল ভূঁইয়া, প্রদর্শনী ও উৎসব বিষয়ক সম্পাদক মো. জিকরুল আমিন, সহ প্রদর্শনী ও উৎসব বিষয়ক সম্পাদক সাকলাইন মাহফুজ, দফতর সম্পাদক উপায়ন আনাম, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান বাঁধন, আপ্পায়ন ও অলংকরণ বিষয়ক সম্পাদক আফজাল হাসান সৌরভ, চলচ্চিত্র ও শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়াসিন আহমেদ, গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খান। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে জেসিয়া সুলতানা, হাবিবা খান, আবির কুমার পাল, মো. মমতাজ হোসেন, মো. মেহেদী ইসলাম, উম্মে হানি সায়মা স্বর্ণা, ইয়ামিন হোসেন, সাফিন মাহমুদ স্বপ্নীল, মোছা. হুমায়রা বিন আক্তার, মোহসেনা আক্তার, শাহির চৌধুরী এবং রাকিব আল মাহমুদ।

উল্লেখ্য, ২০১৬ সালে যাত্রা শুরু করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। ইতমধ্যে সিলেট চলচ্চিত্র উৎসব শিরোনামে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চারটি আসরের আয়োজন করেছে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!