ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৩২ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৯, ৭ এপ্রিল ২০২২
৩২ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা
ফাইল ছবি

৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) উপাচার্যদের সঙ্গে ইউজিসির এক সভায় এ সিদ্ধান্ত হয়।

তিনটি বিশ্ববিদ্যালয় এবার প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতির ভর্তিতে অন্তর্ভুক্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

ভর্তি পরীক্ষার সময়সূচির বিষয়ে শুক্রবার বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় সিদ্ধান্ত হবে। সভায় গত বছর অনুষ্ঠিত গুচ্ছ পরীক্ষার সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়।

Advertisement

সভায় গুচ্ছের বাইরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুত ভর্তি পরীক্ষার সময়সূচি, ভর্তি পরীক্ষা গ্রহণ, ফলাফল ও ভর্তির সময় প্রকাশ করার সুপারিশ করেছে ইউজিসি।

এছাড়া ইউজিসির পক্ষ থেকে ভর্তি পরীক্ষার ফি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেসব বিষয়ে আসন খালি থাকে, সেগুলোর আসনসংখ্যা কমানো পরামর্শ দেওয়া হয়।

ইউজিসির চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) দিল আফরোজা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- কমিশনের সদস্য মুহাম্মদ আলমগীর, বিশ্বজিৎ চন্দ, মো. আবু তাহের, কমিশনের সচিব ফেরেস জামান, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান প্রমুখ । সভায় ৩৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তাদের মনোনীত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইউজিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!