[ শিক্ষা ]
মাল্টিমিডিয়া ক্লাসরুমের বিষয়ে মাউশির জরুরি নির্দেশনা
ফাইল ফটো
জরুরি ভিত্তিতে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল, কলেজ ও মাদরাসার মাল্টিমিডিয়া ক্লাসরুমের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদতর (মাউশি)।
মঙ্গলবার মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এই নির্দেশনা জারি করেন।
নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, কলেজ ও মাদরাসায় শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুমের চাহিদা নিরূপণের লক্ষ্যে সংযুক্ত ছকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ([email protected]) ই-মেইলে পাঠানোর অনুরোধ করা হলো।
.png)
আঞ্চলিক পরিচালক, সেসিপের যুগ্ম প্রোগ্রাম পরিচালক, আঞ্চলিক উপপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!