ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সব বিষয়ে পূর্ণ নম্বরে ২০২৩ সালের এসএসসি-এইচএসসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৪, ১৮ সেপ্টেম্বর ২০২২
সব বিষয়ে পূর্ণ নম্বরে ২০২৩ সালের এসএসসি-এইচএসসি
ফাইল ফটো

২০২৩ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। সময় থাকবে ৩ ঘণ্টা।

রোববার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

Advertisement

এসএসসি পর্যায়ে আইসিটি পরীক্ষা হবে ৫০ নম্বরের। আর অন্যান্য প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ ঘণ্টা সময় পাবে পরীক্ষার্থীরা। এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাও হবে ৩ ঘণ্টার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!