ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

মাভাবিপ্রবির সঙ্গে এহিমি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সমঝোতা স্বাক্ষরিত

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১০, ২১ সেপ্টেম্বর ২০২২
মাভাবিপ্রবির সঙ্গে এহিমি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সমঝোতা স্বাক্ষরিত
দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত। ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সঙ্গে জাপানের এহিমি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি ‘Vector-Borne Diseases: Pathobiological Insights, Public Health Challenges & Management Strategies’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের সেমিনার হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এহিমি ইউনিভার্সিটির সেন্টার ফর মেরিন অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজের অধ্যাপক ড. কোজো ওয়াতানাবে। 

সেমিনারের সভাপতিত্ব করেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জহিরুল ইসলাম। 

এছাড়াও সেমিনারটিতে ডেঙ্গু মশা বিষয়ক গবেষণা উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক মুহাম্মদ মোসলেহ উদ্দীন। সেমিনারে আরো বক্তব্য দেন, বিএমবি বিভাগের সহকারী অধ্যাপক ড. আশেকুল ইসলাম।

সেমিনার শেষে এহিমি ইউনিভার্সিটির সেন্টার ফর মেরিন অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ এর অধ্যাপক ড. কোজো ওয়াতানাবে মাভাবিপ্রবির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় মাভাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, প্রো ভাইস চ্যান্সলর অধ্যাপক ড. এআরএম সোলাইমান, অধ্যাপক ড. কোজো ওয়াতানাবে, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মীর মোজাম্মেল হক, রেজিস্ট্রার ড. মো. তৌহিদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!