ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

মাভাবিপ্রবিতে চলছে বিজ্ঞান মেলার আয়োজন

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৭, ১২ নভেম্বর ২০২২
মাভাবিপ্রবিতে চলছে বিজ্ঞান মেলার আয়োজন
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিজ্ঞানক্লাবের উদ্যোগে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে আগামী ১৫ নভেম্বর। 

বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই মেলার আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব। এরই মধ্যে মেলাটি ক্যাম্পাসে সাড়া ফেলেছে। মেলার থাকছে মোট সাতটি ইভেন্ট। প্রজেক্ট প্রতিযোগিতা, বিজ্ঞান দর্শন, পোস্টার প্রদর্শনের মাধ্যমে উন্মুক্ত কুইজ, খেলাধুলার প্রতিযোগিতা, দেয়াল ম্যাগাজিন, বিজ্ঞান অলিম্পিয়াড, রুবিক স্কোয়াড ইত্যাদি। 

বিজ্ঞান মেলা সম্পর্কে জানতে চাইলে মাভাবিপ্রবি বিজ্ঞান ক্লাবের এক্সিকিউটিভ তানভীর আহমেদ বলেন, বিজ্ঞান একটি দৃষ্টিকোণ যা আমাদের সংকীর্ণতাগুলোকে দূর করে জ্ঞানের আলো প্রসারিত করে। ভবিষ্যৎ পৃথিবীর সঙ্গে খাপ খাওয়াতে গেলে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। আর এবারে বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে সায়েন্স ফেয়ার ইভেন্ট। 

তিনি আরো বলেন, এতে অংশগ্রহণের মাধ্যমে আমরা শিক্ষার্থীরা সুপ্ত প্রতিভা তুলে ধরতে পারবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিজ্ঞান প্রচেষ্টাকে আরো উদ্বুদ্ধ করবে। আমরা সবার অংশগ্রহণ কামনা করছি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!