দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৮১.১৬ শতাংশ
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষার পাশের হার ৮১ দশমিক ১৬ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ২৫ হাজার ৫৮৬ জন।
সোমবার দুপুর ১২টার দিকে দিনাজপুর শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর রহমান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৬ হাজার ৮৪৬ জন। এরমধ্যে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৪ হাজার ৫৭৭ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ২৬৯ জন। এরমধ্যে পাশ করেছে ১ লাখ ৪১ হাজার ৬৮২ জন। ছাত্রীর সংখ্যা ছিল ৮৬ হাজার ৩৭২ জন। ছাত্রের সংখ্যা ছিল ৮৮ হাজার ২০৫ জন।
.png)
এ বছর পাশের সংখ্যা ও জিপিএ-৫ এ এগিয়ে ছাত্রীরা। ছাত্রীর পাশের হার ৮১ দশমিক ৫৫ শতাংশ এবং ছাত্রের পাশের হার ৮০ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ -৫ পেয়েছে ১৩ হাজার ৩৬৮ জন ছাত্রী আর ছাত্র জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ২১৮ জন। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৬।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর পাঁচ বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থী পাস করেনি। ৮৭ বিদ্যালয় পাস করেছে শতভাগ।
২৭৭টি কেন্দ্রের মাধ্যমে ২ হাজার ৬৯০টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরমধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৬৮ হাজার ৫৭৩ জন অনুপস্থিত শিক্ষার্থী ছিল ১ হাজার ৬৯৫ জন এবং নিয়মিত পরীক্ষার্থীর পাশের সংখ্যা রয়েছে ১ লাখ ৩৫ হাজার ৬১২ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, এ বছর পাশের হার অনেক কমেছে। তবে বেড়েছে জিপিএ- ৫।