ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবিতে ১০ ভাষায় সার্টিফিকেট কোর্স করার সুযোগ, ভর্তির আদ্যোপান্ত

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৫, ২৭ ডিসেম্বর ২০২২
রাবিতে ১০ ভাষায় সার্টিফিকেট কোর্স করার সুযোগ, ভর্তির আদ্যোপান্ত
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুয়েজেজ ইনস্টিটিউটের অধীনে ১০টি ভাষার ওপর সার্টিফিকেট কোর্সে ভর্তি চলছে। এসব কোর্সের মেয়াদ হবে ৬ মাস (জানুয়ারি-জুন ২০২৩)।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

Advertisement

যেসব ভাষা ওপর কোর্স করা যাবে:
সার্টিফিকেট কোর্স ইন ইংলিশ ল্যাংগুয়েজ, সার্টিফিকেট কোর্স ইন ফ্রেঞ্চ, সার্টিফিকেট কোর্স ইন জার্মান, সার্টিফিকেট কোর্স ইন জাপানিজ, সার্টিফিকেট কোর্স ইন চাইনিজ, সার্টিফিকেট কোর্স ইন হিন্দি, সার্টিফিকেট কোর্স ইন স্প্যানিশ, সার্টিফিকেট কোর্স ইন রাশিয়ান, সার্টিফিকেট কোর্স ইন কোরিয়ার এবং ইংলিশ ফর নার্সেস।

ভর্তির যোগ্যতা: 
সার্টিফিকেট কোর্সে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ২.৫০ থাকতে হবে। সার্টিফিকেট কোর্স প্রোগ্রামে লিখিত ভর্তি পরীক্ষা হবে না। প্রোগ্রাম ফিসসহ অন্যান্য তথ্যাদি ইনস্টিটিউট অফিসে যোগাযোগ করে জানা যাবে।

কবে ভর্তি: 
গত ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে।

ওরিয়েন্টশন: 
ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ২০ জানুয়ারি অরিয়েন্টেশন ও ক্লাস শুরু হবে। 

এছাড়াও এক বছর ও দুই বছর মেয়াদী এমএ ইন ই.এল.টি/ই.এল (MA in ELT/EL) ও পি জি ডি ইন ই.এল.টি (PGD in ELT) তে ভর্তি চলছে। ভর্তি ও বিস্তারিত তথ্য জানা যাবে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ২৩১ নম্বর কক্ষে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!