বুধবার (২৮ ডিসেম্বর) রাতে গুচ্ছ কমিটির ভার্চুয়াল এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, আমরা শিক্ষার্থীদের ভালো চাই। তাছাড়া আদালতও বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সুযোগ চালুর পক্ষে। যেহেতু খুব বেশি শিক্ষার্থী ভর্তি হতে বাকি নেই, সে বিবেচনা করে আমরা মাইগ্রেশনের সিদ্ধান্ত আবার চালু করেছি। কিন্তু এতে ভর্তি প্রক্রিয়া শেষ করতে আরেকটু সময় লাগবে।
.png)
এসময় সপ্তম মাইগ্রেশনের বিষয়ে তিনি বলেন, যেহেতু সপ্তম মাইগ্রেশন প্রকাশ হয়েছে, এটা বাতিল করা হবে না। তবে বঞ্চিত শিক্ষার্থীদের বিষয়ে বিশেষ বিবেচনা করা হবে। তবে এ বিষয়ে বিশেষ কিছু জানাননি তিনি।
এর আগে গত ১৯ ডিসেম্বর সপ্তম মেধাতালিকা প্রকাশ করে গুচ্ছ কমিটি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সুযোগ বন্ধ করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে মাইগ্রেশন বন্ধ করার সিদ্ধান্ত কেন অবৈধ নয় তা জানতে চেয়ে হাইকোর্ট থেকে রুল জারি হয়। একদিন পর এ সিদ্ধান্ত নেয় গুচ্ছ কমিটি।