ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

আজ রাতে করা যাবে একাদশে ভর্তির আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০১, ১৫ জানুয়ারি ২০২৩
আজ রাতে করা যাবে একাদশে ভর্তির আবেদন
ছবি: প্রতীকী

দুই ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেও যারা পছন্দের প্রতিষ্ঠান পাননি তারা আরো এ ধাপে আবেদনের সুযোগ পাবেন। তৃতীয় ধাপের এই আবেদন শুরু হবে রোববার (১৫ জানুয়ারি) রাত ৮টায়। সোমবার রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে। 

একাদশে ভর্তির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, তৃতীয় ধাপে আবেদনের ফল প্রকাশ হবে বুধবার (১৮ জানুয়ারি) রাত ৮টায়। ১ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে। আর আগামী ২২ থেকে ২৬ জানুয়ারি একাদশ শ্রেণিতে ভর্তি চলবে। 

এরই মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপের আবেদনের ফল প্রকাশ ও ভর্তির প্রাথমিক নিশ্চায়ন শেষ হয়েছে। 

একাদশে ভর্তির ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd/) জানানো হয়েছে, তৃতীয় পর্যায়ের আবেদন ১৫ জানুয়ারি রাত ৮টা থেকে ১৬ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত করা যাবে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃক স্পেশাল কোটার অনুমোদন ১৫ জানুয়ারি তারিখ রাত ৮টা থেকে ১৬ জানুয়ারি রাত ১০টা পর্যন্ত করা যাবে।

ভর্তি নীতিমালায় জানানো হয়েছে, পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি। একইদিনে তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে। তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন চলবে ১৯ ও ২০ জানুয়ারি। বিকাশের মাধ্যমে ৩২৮ টাকা ফি দিয়ে এ সময়ের মধ্যে ভর্তিচ্ছুদের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!