ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বুটেক্সে ‘ওরা ৭ জন’ প্রচারণায় আসবেন অভিনেতারা

বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ৯ মার্চ ২০২৩
বুটেক্সে ‘ওরা ৭ জন’ প্রচারণায় আসবেন অভিনেতারা
ছবি: ডেইলি বাংলাদেশ

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ৭ জন’ এর প্রচারণায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আসবেন অভিনেতারা। বিশ্ববিদ্যালয়ের ৪৩ তম ব্যাচের বিদায় অনুষ্ঠান উপলক্ষে ক্যাম্পাসে আসবেন তারা।

জানা যায়, আগামীকাল (১০ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিনেমাটির প্রচারণায় আসবেন তারা। এতে ক্যাম্পাসের নবীন শিক্ষার্থীদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক শিক্ষার্থী জানায়, প্রচারণার উদ্দেশ্যে সিনেমার অভিনেতারা বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পেইন করে থাকেন। আমাদের ক্যাম্পাসে এবার প্রচারণায় সদ্য মুক্তি পাওয়া ‘ওরা ৭ জন’ সিনেমার অভিনেতারা আসছেন। এটি আমার প্রথম অভিজ্ঞতা হবে। আমি আগে কখনো এমন মুহূর্তের মুখোমুখি হয়নি। আশাকরি আমরা সবাই উপভোগ করব। 

Advertisement

ওরা ৭ জন’ চলচ্চিত্রে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, খিজির হায়াত খান, সাইফ খান, সজীব, নাফিস আহমেদ ও তূর্য। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। চলচ্চিত্রের পরিচালনা করেছেন খিজির হায়াত খান। চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে এ বছর ৩ মার্চ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!