[ শিক্ষা ]
দেশের ২৯ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ২৯ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
রোববার (২৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে তাদের বদলি ও নতুন পদায়নের আলাদা আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
বদলি করা কর্মকর্তাদের ২৮ জনকে ৭ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। আর একজন শিক্ষা কর্মকর্তাকে ৫ সেপ্টেম্বরের মধ্যে অবমুক্ত হতে বলা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাউশি
লিংক সফলভাবে কপি হয়েছে!