ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ম্যাটসের ডিপ্লোমা কোর্সে আবেদন শেষ ৩১ জুলাই

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ১২:১০, ২৯ জুলাই ২০২৪
ম্যাটসের ডিপ্লোমা কোর্সে আবেদন শেষ ৩১ জুলাই
প্রতীকী ছবি

দেশের সরকারি-বেসরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সের বিভিন্ন অনুষদে শিক্ষার্থী ভর্তিতে আবেদনের সময়সীমা বাড়িয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে আবেদনের সময় বেড়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে এসব কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে।

২৩টি আইএইচটিতে ৩ হাজার ৬১৯ জন এবং ১৬টি ম্যাটসে ১ হাজার ৩২টি আসনে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
 

আবেদনের যোগ্যতা

Advertisement

২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে এসএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞানসহ জিপিএ ন্যূনতম ২.৫ পেতে হবে।

আবেদন যেভাবে

ইন্টারনেট ব্রাউজারে প্রবেশ করে লগইন করে IHT/MATS Admission বাটনে ক্লিক করতে হবে;

এরপর Application Form অংশে ক্লিক করে পরবর্তী অংশে Diploma Course in Institute of Health Technology/Diploma Course in Medical Assistant Training School প্রোগ্রাম সিলেক্ট করে Next বাটনে ক্লিক করতে হবে; পরের পেজটিতে Curriculum Selection অংশে National Curriculum (SSC/Equivalent) অথবা GCE (O Level/Equivalent) যেকোনো একটি অপশন সিলেক্ট করে Next বাটনে ক্লিক করে দরকারি সব তথ্য দিতে হবে।

আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে কোর্স ফি বাবদ ৭০০ টাকা প্রদান করতে হবে।

ভর্তিবিষয়ক গুরুত্বপূর্ণ তারিখ—

ভর্তিতে আবেদন শুরু ১১ জুন থেকে। ভর্তি আবেদনের শেষ দিন: ৩১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট। ভর্তি পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ: ১ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট। প্রবেশপত্র ডাউনলোড ১৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত। ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ২৩ আগস্ট, সকাল ১০টা থেকে বেলা ১১টা।

ভর্তি পরীক্ষার শর্তাবলী, ভর্তিসংক্রান্ত তথ্যাদি, অনলাইন ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট https://mefwd.gov.bd/, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট https://dgme.gov.bd/,  স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট https://www.dghs.gov.bd/ ও টেলিটকের ওয়েবসাইট http://dgme.teletalk.com.bd/ হতে জানা যাবে। অনলাইনে আবেদন পূরণ করার সময় নির্দেশনাবলি www.dgme.gov.bd ও www.dghs.gov.bd ভালোভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী প্রার্থীকে সতর্কতার সঙ্গে আবেদন পূরণ করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!