ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

হামলার প্রতিবাদে এবার শিক্ষা বোর্ডে কর্মচারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৮, ২১ অক্টোবর ২০২৪
হামলার প্রতিবাদে এবার শিক্ষা বোর্ডে কর্মচারীদের বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

সদ্য প্রকাশিত এসএসসির সব বিষয় ‘ম্যাপিং’ করে ‘বৈষম্যহীনভাবে’ এইচএসসি পরীক্ষার ফলাফলের দাবিতে শিক্ষার্থীদের সংগঠিত বিশৃঙ্খলার প্রতিবাদে মনববন্ধন করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। 

সোমবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর বখসিবাজারে ঢাকা শিক্ষা বোর্ড ভবনের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Advertisement

এ সময় নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিক্ষা উপদেষ্টার পদক্ষেপ কামনা করেন মানববন্ধনকারীরা। স্মারকলিপি দেওয়ার পরও যদি কোনো উন্নতি না হয় তাহলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে থেকে বোর্ড কর্মকর্তা-কর্মচারীরা অবিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে স্থগিত হওয়া এইচএসসির কয়েকটি বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছিল। এরপর বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। তবে এই ফলও এখন মানতে চাইছেন না শিক্ষার্থীরা। 

জানা যায়, সদ্য প্রকাশিত এসএসসির সব বিষয় ‘ম্যাপিং’ করে ‘বৈষম্যহীনভাবে’ এইচএসসি পরীক্ষার ফলাফলের দাবিতে রোববার ঢাকাসহ দেশের ৮টি শিক্ষাবোর্ডে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এর মধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১১ শিক্ষার্থী।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!