ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

কুবিতে চালু হচ্ছে পিএইচডি ও এমফিল

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৭, ১৬ নভেম্বর ২০২৪
কুবিতে চালু হচ্ছে পিএইচডি ও এমফিল
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চালু হচ্ছে ডক্টর অব ফিলোসোফি (পিএইচডি) ও মাস্টার অব ফিলোসোফি (এমফিল) প্রোগ্রাম।

গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ৮২তম অ্যাকাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার।

রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, অ্যাকাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত মোতাবেক যে বিভাগগুলো পিএইচডি ও এমফিল প্রোগ্রাম চালু করতে চায়, সে বিভাগগুলো নিজেদের সক্ষমতার বিষয়ে প্রশাসনকে অবহিত করবে। 

Advertisement

সেই অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে ভর্তি বিজ্ঞপ্তির মতো এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং সে অনুযায়ী প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!