ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বসুন্ধরা সিটিতেই থাকছে স্টার সিনেপ্লেক্স

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩:২০, ৯ সেপ্টেম্বর ২০২০
বসুন্ধরা সিটিতেই থাকছে স্টার সিনেপ্লেক্স
ফাইল ছবি

চলতি মাসের প্রথম দিনে সিনেমাপ্রেমীদের কাছে বড় হতাশার খবর আসে। বসুন্ধরা সিটি শপিংমলের স্টার সিনেপ্লেক্সের সর্ববৃহৎ আউটলেটটি বন্ধ হ‌য়ে যাচ্ছে। এমন খবরে চলচ্চিত্র শিল্প তথা সিনেমাপ্রেমীদে মাঝে নেমে আসে হতাশা।

গত আগস্ট মাসের শেষ সপ্তাহে বসুন্ধরা সিটি শপিংমলের মালিকের পক্ষ থেকে ফ্লোর ছাড়ার নোটিশ পায় স্টার সিনেপ্লেক্স। অক্টোবর ২০২০ সাল পর্যন্ত চুক্তি ছিল তাদের। সেই চুক্তি স্টার সিনেপ্লেক্স বাড়াতে চাইলেও বসুন্ধরা রাজি নয়।

বসুন্ধরা শপিংমলে ১৬ বছরে ধরে জনপ্রিয়তা নিয়ে চালু থাকা ছয়টি থিয়েটার বন্ধ হয়ে যাবে বলে ১ সেপ্টেম্বর বিষয়টি জানায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। 

তবে সুখবর হলো, বসুন্ধরা কর্তৃপক্ষের স‌ঙ্গে স্টার সিনেপ্লেক্সের চুক্তি নবায়ন করার সম্ভাবনা দেখা দিয়েছে বলে নিশ্চিত করেছেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেলের বরাতে তিনি বলেন, বসুন্ধরা সিটিতে সিনেপ্লেক্স চালু রাখার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। বসুন্ধরা সিটি চুক্তি নবায়ন করতে আগ্রহী হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানা‌বে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

স্টার সিনেপ্লেক্স-এর মাধ্যমে দেশে মাল্টিপ্লেক্স যাত্রা শুরু করে ২০০৪ সালে। স্পাইডারম্যান দিয়ে প্রথম ছবি দেখানো শুরু করে স্টার সিনেপ্লক্সে। পাঁচটি হলের জায়গা থাকলেও প্রথম শুরু করে তিনটি হল নিয়ে। কিন্তু দুভার্গ্যজনক ভাবে প্রথম দুই বছর শুধুই ক্ষতি হতে থাকে। মানুষের আনাগোনা হয় না সিনেপ্লেক্সে। এমন অবস্থা হয় ব্যাংকের ঋণ শোধ করাই কঠিন। কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। ওই সময় প্রচুর মার্কেটিং শুরু করেন। হলিউডের ‘গ্লাডিয়েটর’ এবং বাংলাদেশের ‘মোল্লা বাড়ির বউ’ সিনেমাটি দিয়ে ব্যবসা ঘুরে যায় সিনেপ্লেক্সের।

ডেইলি-বাংলাদেশ/আরএ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!