বিবস্ত্র তারকাদের ‘অন্যরকম’ আবেদন
প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তেজনা চলছে আমেরিকায়। এরই মাঝে হলিউড সেলিব্রিটি থেকে টিভি তারকাদের অনেকের নগ্ন ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে সেলিব্রিটিদের এমন ভিডিও কেনো এ নিয়ে চলছে আলোচনা।
করোনার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে ভোট গ্রহণের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা হয়েছে। ব্যালট পেপার ছাড়াও থাকছে ভোটারের নাম, ঠিকানা লেখা খাম এবং ভোট কেন্দ্রের ঠিকানা লেখা আরো একটি খাম। ব্যালটে প্রার্থী নির্বাচন করে সেটি ভোটারের নাম, ঠিকানা লেখা খামে ভরতে হবে। তারপর সেই খামটিকে ভোট কেন্দ্রের ঠিকানা লেখা খামে ভরে পোস্ট করতে হবে।
এই ব্যবস্থা নিয়ে পেনসিলভেনিয়ার এক আদালত রায়ে বলেছে, যদি ভোটারের নাম ঠিকানা লেখা খামটি ভিতরে না থাকে তবে সেটিকে ‘নেকেড ব্যালট’ বা নগ্ন ব্যালট হিসাবে গণ্য করা হবে। ভোটটি বৈধ বলে গ্রাহ্য হবে না।
.png)
এই নির্দেশের পরই নিজের নগ্ন ভিডিও পোস্ট করতে থাকেন সেলিব্রেটিরা। যাতে একটি ভোটও নেকেড ব্যালট হয়ে নষ্ট না হয় তার জন্য প্রচার শুরু করেছেন তারা। সেই প্রচারের অঙ্গ হিসাবে অনেকেই টপলেস হয়ে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন। আর সেই নগ্ন হওয়ার তালিকায় রয়েছেন, হলিউড স্টার মার্ক রাফালো, ক্রিস রক, জোস গাড, সুপার মডেল নাওমি ক্যাম্পবেল, অভিনেত্রী এমি সুমার, স্ট্যান্ড আপ কমেডিয়ান সারা সিলভারম্যান, টক শো হোস্ট চেলসি হ্যান্ডলা সহ আরও কয়েক জন।
এই সেলিব্রিটিরা ভোটারদের উদ্দেশে বার্তা দিচ্ছেন, সঠিকভাবে ব্যালট পোস্ট করতে, যাতে একটি ভোটও নগ্ন ব্যালটের কারণে নষ্ট না হয়। আর যারা ব্যালট পেয়ে গিয়েছেন, তাদের সেটি নিয়ে বসে না থেকে ভোট দিয়ে পোস্ট করে দেয়ার আবেদনও করেছেন ‘নগ্ন’ সেলিব্রেটিরা। আগামী মাসে এই ব্যালট গোনা হবে।