ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘বেবি বাম্পের’ ছবি প্রকাশ্যে আনলেন পরীমনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩:৪৫, ২৭ ফেব্রুয়ারি ২০২২
‘বেবি বাম্পের’ ছবি প্রকাশ্যে আনলেন পরীমনি
ছবি: পরীমনি ও রাজ

সন্তানসম্ভবা হওয়ার ঘোষণা দিয়েছিলেন আগেই, এবার ‘বেবি বাম্পের’ ছবি প্রকাশ্যে আনলেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

শনিবার সন্ধ্যায় অন্তঃসত্ত্বা এই চিত্রনায়িকা তার ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা গেল, পেটে হাত রেখে হাস্যোজ্বল মুখে দাঁড়িয়ে আছেন পরী। পেছন থেকে তাকে জড়িয়ে আছেন স্বামী শরিফুল রাজ।

ছবিটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘শব্দেরা মিলায়ে যায়’। বোঝাই যাচ্ছে, মাতৃত্বের আনন্দে ভাষা হারিয়ে ফেলেছেন নায়িকা। মুখের স্নিগ্ধ হাসিটাই যেন সব বলে দিচ্ছে।

Advertisement

গত ১০ জানুয়ারি হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরীমনি। একইসঙ্গে জানান, তরুণ অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন তিনি। তারা দু’জনেই নিশ্চিত করেন যে, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়েটা সেরে ফেলেন। প্রথম দেখা হওয়ার মাত্র সাতদিনের মাথায় তারা জীবনের নতুন অধ্যায় শুরু করেন।

এরপর গেল ২২ জানুয়ারি ঘরোয়া আয়োজনে সেজেগুজে বিয়ে করেন রাজ-পরী। সেখানে তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন শোবিজের ঘনিষ্ঠজনেরা।

এদিকে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে কাজ থেকে বিরতি নিয়েছেন পরীমনি। রাজও সেভাবে কাজ করছেন না এখন। স্ত্রীকে সার্বক্ষণিক সময় দিচ্ছেন, খেয়াল রাখছেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!