ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মামলা বাতিলে পরীমণির আবেদনের আদেশ কাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৫, ২৮ ফেব্রুয়ারি ২০২২
মামলা বাতিলে পরীমণির আবেদনের আদেশ কাল
পরীমনি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বাতিলে চিত্রনায়িকা পরীমনির আবেদন বিষয়ে আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেছে হাইকোর্ট বিভাগ। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই দিন ধার্য করেন।

আদালতে পরীমণির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না, সৈয়দা নাসরিন ও অ্যাডভোকেট মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

গত ৩০ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠন আদেশ ও মামলা বাতিল চেয়ে হাইকোর্ট বিভাগে আবেদন দাখিল করেন চিত্রনায়িকা পরীমনি। 

Advertisement

গত ৫ জানুয়ারি চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ গঠন করে আদেশ দেন। একই সঙ্গে আদালত পরীমনিসহ তিনজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন নামঞ্জুর করেন। অপর দুই আসামি হলেন-আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন।

আরো পড়ুন>  যে কারণে আলিয়ার কাছে ২০ বার চড় খেয়েছিলেন শান্তনু

গত বছরের ১৫ নভেম্বর মাদক আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। সেই সঙ্গে চার্জ গঠনের জন্য দিন ধার্য করে মামলাটি বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়।

গত বছরের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়। গত ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরীমণির জামিন মঞ্জুর করেন।

এ মামলায় ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্র দাখিলের পর ১০ অক্টোবর পরীমনি ঢাকার সিএমএম আদালতে হাজির হয়ে পুনরায় জামিন নেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: পরীমনি
লিংক সফলভাবে কপি হয়েছে!