ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

শুটিংয়ে ফিরলেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:১৫, ৫ মার্চ ২০২৪
শুটিংয়ে ফিরলেন নুসরাত ফারিয়া
ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া

অসুস্থতা ও বিশ্রামের পর শুটিংয়ে ফিরেছেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। 

নুসরাত ফারিয়া অসুস্থ হয়ে হাসপাতালে থাকার সময় চিকিৎসক জানিয়েছিলেন, ফারিয়াকে কয়েকদিন বিশ্রাম নিতে হবে, না হলে পুরোপুরি সুস্থ হতে পারবেন না।

চিকিৎসকের পরামর্শে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অবকাশযাপনের জন্য তুরস্কে যান ফারিয়া। ইস্তাম্বুলে ১০ দিন কাটিয়ে ৩ মার্চ ঢাকায় ফেরেন তিনি। ফিরে পরদিনই শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।

শুটিং প্রসঙ্গে ফারিয়া বলেন, এখন পুরোপুরি সুস্থ আমি। দেশে ফিরেই আর সময় নষ্ট করতে চাইনি। চলে এসেছি শুটিং ফ্লোরে। তবে কিসের শুটিং তা জানাতে চাননি তিনি।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ফারিয়াকে। অসুস্থতার পর সম্প্রতি তাকে একটি ব্রাইডাল কোম্পানির একটি ফটোশুটে দেখা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!