ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস আজ

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯, ১৫ জুন ২০২৪
বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস আজ
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

মানুষ যত আধুনিক হচ্ছে ততই তার গণ্ডি ছোট হয়ে যাচ্ছে। নিউক্লিয়ার ফ্যামিলিতে এখন প্রায় বাতিলের খাতায় নাম লেখাতে হচ্ছে প্রবীণ সদস্যদের। কখনো বাড়িতে অবহেলার শিকার হতে হচ্ছে, কখনো আবার তাদের স্থান হচ্ছে বৃদ্ধাশ্রমে। বয়স্ক মানুষদের অবহেলার হাত থেকে রক্ষা করার জন্যই প্রতিবছর পালন করা হয় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস।

আজ ১৫ জুন, বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। প্রতিনিয়ত প্রবীণ ব্যক্তিদের ওপর যেভাবে অত্যাচার করা হয়, এই অত্যাচারের হাত থেকে তাদের উদ্ধার করার জন্যই এই দিনটি উদ্‌যাপন করা হয়।

এবারের দিবসটির থিম হলো, ‘জরুরি পরিস্থিতিতে বয়স্ক ব্যক্তিদের উপর স্পটলাইট’। প্রত্যেক বয়স্ক ব্যক্তিরা যাতে সুরক্ষিতভাবে জীবন অতিবাহিত করতে পারেন, তার জন্য এগিয়ে আসতে হবে সরকার এবং বিভিন্ন সংস্থাকে। জরুরি পরিস্থিতিতে কীভাবে বয়স্ক ব্যক্তিদের উদ্ধার করা যায়, সেই বিষয়টির উপর ভিত্তি করেই এই বছর এই থিম রাখা হয়েছে।

Advertisement

২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘ এই এই দিনটি উদ্‌যাপন করার প্রস্তাব গ্রহণ করে। তারপরের বছর থেকেই আনুষ্ঠানিকভাবে এই দিনটি পালন করা শুরু হয়।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!